BREAKING NEWS
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Friday, May 31, 2019

টেলিভিশনের দামি অভিনেত্রী হচ্ছেন কারিনা


বলিউড তারকারা শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করবেন এটা চান অনেক ভক্ত। অনেক তারকাই বড় পর্দায় সীমাবদ্ধ থাকেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
এবার ছোটপর্দাতেও তাকে দেখতে পাবেন দর্শক। টেলিভিশনের নাচের একটি রিয়্যালিটি শোতে কাজ করবেন তিনি। সেখানে বিচারকের ভূমিকা পালন করবেন। আর এই শো-এর জন্যই নাকি কারিনা টিভির সবচয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন।
এ প্রসঙ্গে সম্প্রতি ভারতের গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, যদি একজন পুরুষ বিচারক নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, তাহলে নারী বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আমি যতটা সময় ওখানে দেব, তার জন্য যে পারিশ্রমিক নেওয়া উচিত, তাই নিচ্ছি।
সময় দেয়া নিয়ে কারিনা বলেন, তৈমুরের জন্য আটঘণ্টার বেশি কাজ করব না। অনেক সময় ১২ ঘণ্টাও কাজ করতে হয়। কিন্তু সেটা সম্ভব নয়, প্রথমেই বলে দিয়েছি। আর ওরা এত ভাল যে আমার সব শর্তই মেনে নিয়েছে।

Tuesday, May 28, 2019

কত টাকার মালিক শাহরুখ?



বলিউড বাদশা বলা হয় তাকে। সম্পত্তির হিসেবে সত্যি বাদশা বনে গেছেন শাহরুখ খান।
আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী সিনে তারকা তিনি।
ধারণা করা হচ্ছে ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক ‘ডন’ খ্যাত অভিনেতা! তার বার্ষিক আয় প্রায়  ২৫৬ কোটি টাকা। শাহরুখের বাড়ি ‘মান্নাত’র মূল্য ২০০ কোটি টাকা।
এর আগে বাড়িতে কিকো গাঁধী নামে এক জন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় বাড়িটি কিনে নেন শাহরুখ।
এরপর দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। অন্যদিকে লন্ডনে ১৩০ কোটি মূল্যের একটি বাড়িও আছে কিং খানের। মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বাদশা খানের।
এছাড়াও ২০০৮ সালে আইপিএল-এ অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ।
মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে ‘আইপিএল’র সবচেয়ে ধনী দলের অন্যতম হলো ‘কেকেআর’।
শাহরুখের গাড়ির তালিকায় রয়েছে বিএমডাবলু সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরনও।

Sunday, May 26, 2019

চুম্বনের ছবিতে ক্যাটরিনার শুভেচ্ছা পেলেন করণ


বলিউডের নামী নির্মাতা করণ জোহর। ১৯৯৮ সালে পরিচালনায় ক্যারিয়ার শুরু করেন তিনি। শুরুতেই শাহরুখ খান ও কাজলকে জুটি করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি নির্মাণ করেন। ছবিটি বলিউডের অন্যতম সেরা ছবির তকমা পেয়েছে। 
আজ ২৫ মে এই পরিচালকের ৪৭তম জন্মদিন। সোশ্যাল মিডিয়াতে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন বরেণ্য এই নির্মাতাকে।
ক্যাটরিনা কাইফও ইনস্টাগ্রামে এই পরিচালকের সঙ্গে ছবি দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে মিষ্টি স্টোরি দিয়েছেন।  
ছবিতে দেখা যায়, তারা একে অপরকে আলিঙ্গন করে আছেন। দুজনের হাসিমাখা মুখই বলে দেয় এই সম্পর্কটা কতটা গাঢ়। এমনকি করণকে ওই ছবিতে ক্যাটরিনাকে চুম্বন করতেও দেখা যায়।
আর ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, শুভ জন্মদিন করণ জোহর। তুমি অনেক ভালোবাসা এবং সহযোগিতাপরায়ণ মানুষ। আশা করি তুমিও অনেক বেশি ভালোবাসা পাবে যতটা তুমি অন্যদের জন্য করেছো। ভালোবাসি তোমায়।  
আসছে ঈদে ক্যাটরিনা কাইফ তার নতুন ছবি ‘ভারত’ নিয়ে বড় পর্দায় আসছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার সালমান খান। এ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই তাদের বেশ ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটি আগামী ৫ জুন মুক্তি পাবে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে 
 
Copyright © 2014 Desh-News – 24x7 hours Latest Bangla News Portal. Designed by OddThemes